রাজনীতি
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ শুরু, পাঁচ দফা দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে বৃহস্পতিবার বিকেল থেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল ৫টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটা দলই শুধু পিআর চায় না। নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু করা জরুরি। তারা স্পষ্ট করে বলেন, এ পদ্ধতি ছাড়া ভোট গ্রহণ মেনে নেওয়া হবে না।

জামায়াতের ঘোষিত পাঁচ দফা হলো—

  • জুলাই জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন,

  • সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা,

  • প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি,

  • আগের সরকারের দমননীতি, গণহত্যা ও দুর্নীতির বিচার,

  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

দলীয় সূত্র জানায়, সমাবেশ থেকে নেতারা বক্তব্য রাখবেন এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মতামত দিন