রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজনীতিতে স্থিতিশীলতা আনার জন্য দায়বদ্ধ হতে হবে: আমীর খসরু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখাই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের অবশ্যই রাজনৈতিকভাবে দায় স্বীকার করতে হবে।

তিনি এ মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্য খোঁজ নেওয়ার সময়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতার অভাব স্বাভাবিক। নুরের ঘটনা এটিই প্রমাণ করছে।

আমীর খসরু আরও উল্লেখ করেন, যদি কেউ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করে দেশের রাজনৈতিক  স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদেরকে এর ফল भुगততে হবে। তিনি বলেন, “সব ক্ষেত্রে একমত হওয়া সম্ভব নয়। কিছু মতবিরোধ স্বাভাবিক, কিন্তু জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মতামত দিন