বিসিএস পরীক্ষার স্বার্থে কর্মসূচির সময় পরিবর্তন করলো জামায়াতে ইসলামী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আলোকে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই দুই দিন সকালেই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ প্রেক্ষাপটে দলটি জানায়, পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তারা সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। কর্মসূচি বিকালে পালন করা হলে পরীক্ষার কাজে কোনো বিঘ্ন ঘটবে না বলে মনে করছে জামায়াত। এজন্য সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিএস পরীক্ষার্থীরা যেন নিরবচ্ছিন্নভাবে প্রস্তুতি নিতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়—এ জন্য দোয়া করা হচ্ছে।
মতামত দিন