জামায়াতে ইসলামের ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করার দাবি উত্থাপন করেছে। তারা অভিযোগ করেছে, এই দলগুলো মূলত আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছে।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা উচিত। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন কালো টাকার ব্যবহার, পেশিশক্তির অপব্যবহারসহ সকল অনিয়ম বন্ধ করতে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানানো হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া না হলে গণআন্দোলনের বিকল্প নেই।
জামায়াতে ইসলামী উদ্ভাবিত ৫ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. পরবর্তী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করতে হবে।

মতামত দিন