৪৮ ঘণ্টার আলটিমেটাম জারি গণঅধিকার পরিষদের।
রাশেদ খাঁন আরও বলেন, এখনই আমরা স্পষ্টভাবে বলছি না, কী ধরনের কর্মসূচি হবে। তবে সেটি হতে পারে সচিবালয় ঘেরাও অথবা যমুনা ঘেরাও। ৪৮ ঘণ্টার মধ্যে যদি সচিবালয় বা যমুনা ঘেরাও করা হয়, তার সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে।
প্রসঙ্গত, ১৭ দিন ধরে নুরুল হক নূর হাসপাতালের বিছানায় আছেন। রাশেদ খাঁন জানান, নুর রিলিজ নিতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তারদের পরামর্শে এখনও তা সম্ভব হয়নি। তার নাকের হাড় ভাঙা, চোয়াল ও মাড়িতে আঘাত, মাথায় আঘাতের কারণে তিনি এখনো শক্ত কোনো খাবার খেতে পারছেন না।
গত শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইল এলাকায় জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। জাপার কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে নুরুল হকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরসহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মতামত দিন