রাজনীতি
ছবি: সংগৃহীত

দেশে বহুদিন গণতন্ত্র অনুপস্থিত থাকায় অসহিষ্ণুতা বেড়েছে: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে বহুদিন গণতন্ত্র অনুপস্থিত থাকায় মানুষের মধ্যে অসহিষ্ণু মানসিকতা তৈরি হয়েছে বলে মন্তব্য  করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পশু-পাখি সুরক্ষায় বিদ্যমান আইনে সংশোধন আনা হবে। তবে তিনি মনে করেন, জীববৈচিত্র্য রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা  সবচেয়ে জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, মানুষের অধিকার যদি যথাযথভাবে রক্ষা করা যায়, তবে পশু-পাখির অধিকার সুরক্ষাও সম্ভব হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, “মানুষের পশুত্ব বর্জন হোক আমাদের সবার অঙ্গীকার।”

মতামত দিন