রাজনীতি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি হয়ে উঠছে: জি এম কাদের।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি হয়ে উঠছে। তিনি বলেন, এই সরকার আইন প্রণয়নের মাধ্যমে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে, যা শেখ হাসিনার সময়ের কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভায়  দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সরকারের বিরুদ্ধে মানুষের ওপর অন্যায়ভাবে মামলা দেওয়া, সাংবাদিকদের চাকরিচ্যুত করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ আনেন তিনি।

জি এম কাদেরের দাবি, মুক্তিযুদ্ধবিরোধীদের ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, অথচ মুক্তিযুদ্ধকে খারাপভাবে তুলে ধরা হচ্ছে।

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের হত্যা করা হয়েছে কি না—এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তাদের পেছনে কি ছাত্রদের নিয়োগকর্তারাও আছে?

মতামত দিন