রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের ফলাফলের অপেক্ষা,সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করা হতে পারে:নির্বাচন কমিশনার।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফলের অপেক্ষা শেষ হওয়ার পথে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করা হতে পারে।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, ভোট গণনার কাজ এখনো চলছে, তবে সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ফল প্রকাশ করা হবে। এর আগে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাতে ভোট গণনা শুরু হলেও তা পুরোপুরি শেষ হয়নি।জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। ছাত্র ও ছাত্রীদের হল অনুযায়ী ভোটার সংখ্যা যথাক্রমে আল বেরুনী হল ২১০, আ ফ ম কামালউদ্দিন ৩৩৩, মীর মশাররফ হোসেন ৪৬৪, শহীদ সালাম-বরকত ২৯৮, মওলানা ভাসানী ৫১৪, ১০ নম্বর ছাত্র ৫২২,শহীদ রফিক-জব্বার ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫০, ২১ নম্বর ছাত্র ৭৩৫, জাতীয় কবি নজরুল ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ ৯৪৭। ছাত্রীদের হল অনুযায়ী ভোটার ছিলেন নওয়াব ফয়জুন্নেসা ২৭৯, জাহানারা ইমাম ৩৬৭, প্রীতিলতা ৩৯৬, বেগম খালেদা জিয়া ৪০৩, সুফিয়া কামাল ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী ৫১৯, ১৫ নম্বর ছাত্রী ৫৭১, রোকেয়া ৯৫৬, ফজিলাতুন্নেছা ৭৯৮ এবং তারামন বিবি ৯৮৩।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোটের পরিমাণ ছিল প্রায় ৬৭-৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী লড়াই করেছিলেন। ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একক প্রার্থী ছিলেন ৬৭টি পদের জন্য। ২৪টি পদে ভোট গ্রহণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

মতামত দিন