রাজনীতি
ছবি: সংগৃহীত

জানা গেল ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে কবে দায়িত্ব নিতে পারবেন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা রোববার বা সোমবার (১৪/১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারবেন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

শনিবার তিনি জানান, নির্বাচিতদের চিঠি পাঠানোসহ সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শপথ গ্রহণের তারিখও শীঘ্রই চূড়ান্ত করা হতে পারে। প্রক্টর আরও বলেন, “আইনে শপথ গ্রহণের নির্দিষ্ট নিয়ম নেই, তবে রেওয়াজ অনুসরণ করা হয়। এ বিষয়ে উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা পরে সিদ্ধান্ত নেবেন।”

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন এবং একটিতে বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

ফলাফল প্রকাশের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভায় আমন্ত্রণ জানাবেন। এই সভার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মতামত দিন