রাজনীতি
ছবি: সংগৃহীত

লন্ডনে সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময়।

হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং গাড়িতে ডিম ছোড়ে। তবে পুলিশের তৎপর হস্তক্ষেপে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানিয়েছেন, ‘কর্মীরা মনে করেছিলো মাহফুজ আলম গাড়িতে আছেন, তাই তারা ডিম নিক্ষেপ করেছে। কিন্তু তিনি অন্য গাড়িতে করে সেমিনার থেকে বের হয়েছেন।’

এরপর হাইকমিশনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘আজ আমি হামলার  কাছাকাছি অবস্থায় ছিলাম। পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল।’

উল্লেখ্য, লন্ডনের ব্লুমসবারি এলাকায় সোয়াস ইউনিভার্সিটি ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়েছিল।

মতামত দিন