রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের অনিয়মের দায়ে পদত্যাগের ঘোষণা কমিশনার মাফরুহীর।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ ছিল না। নানা ধরনের  অনিয়মের পাশাপাশি একাধিক অভিযোগ ওঠেছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে নানা চাপের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসব চাপ তিনি কখনোই মেনে নেননি এবং কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করতেও রাজি নন।

মতামত দিন