রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ভোট  গণনার সময় সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি আরও লেখেন, “আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দিন।”

উল্লেখ্য, শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে দায়িত্ব পালনে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন