জাপান পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা জাপান সফরে গেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
এর একদিন আগে, বৃহস্পতিবার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে জাপানের উদ্দেশে রওনা দেন। প্রতিনিধি দলে রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।
সফরের অংশ হিসেবে দলটি টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সমর্থকদের সঙ্গে নানা কর্মসূচিতে যোগ দেবে। একইসঙ্গে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট এনসিপির শীর্ষ নেতৃত্ব মালয়েশিয়া সফরে গিয়েছিল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট তারা চীন সফর করেন। উভয় সফরেই আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিলেও জাপান সফরে তিনি নেই।

মতামত দিন