রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারন জানালেন ছাত্রদল।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার আগে মওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা  দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

তিনি অভিযোগ করেন, “তাজউদ্দীন হলের ভোটার লিস্টে ছবি না থাকার কারণে দুই ঘণ্টা ভোট বন্ধ ছিল। ২১নং হলে এবং জাহানারা ইমাম হলে মব সৃষ্টি করা হয়েছে। মেয়েদের হলে আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে একাধিকবার ভোট দিয়েছে, তবুও প্রশাসন কিছু করেনি।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অধিকাংশ ভোটকেন্দ্রে অমুছনীয় কালি ব্যবহার করা হয়নি, যার ফলে একজন ভোটার একাধিক ভোট দিতে পারছে। এছাড়া ভোটকেন্দ্রে প্যানেলের সহসভাপতি ঢুকতে না দেওয়া, ভোটার তালিকায় ছবি না থাকা, ব্যালট ছাপানো ও প্যানেল এজেন্টদের বাইরে রাখা হয়েছে।

ছাত্রদল দাবি করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত ও শিবিরের সঙ্গে যোগসাজশ করে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছে। তাজউদ্দীন আহমদ হলে ভোট স্থগিত হওয়া, বিদ্যুৎ না থাকার কারণে কিছু হলে ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি, এবং কিছু কেন্দ্রে ভোটার অনুপাতে বুথ কম হওয়ায় ভোগান্তির ঘটনা ঘটেছে।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে তিনজন কার্যকরী সদস্য ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ থাকায় ভোট দেওয়ার সমস্যা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যান্য নেতা।

মতামত দিন