রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনে কারচুপির মাধ্যমে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে: ‘সম্প্রীতির ঐক্য’

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির মাধ্যমে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মুরাদ চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ উত্থাপন করেন।

তিনি বলেন, অনার্সের ভোটার লিস্টে অনেক শিক্ষার্থীর ছবি নেই, এবং ছবি ছাড়া ভোট গ্রহণ করা হচ্ছে। কোন হলে ঠিক কত ভোট হয়েছে এবং কতটি গণনা হবে, তা জানা যাচ্ছে না। ভোটের জন্য প্রদত্ত দাগও ঠিকমত দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, তাজউদ্দিন হলে তিনবার ভোট বন্ধ হয়েছে, যা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। পাশাপাশি প্রায় প্রতিটি হলে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজেদের প্রার্থীর নাম সম্বলিত চিরকুট  বিতরণ করেছেন, যা নিয়ে অন্যান্য প্যানেলের প্রার্থীরা প্রতিবাদ করেছেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলও ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসে।

মতামত দিন