ছাত্রদল নিশ্চিত পরাজয় জানার পর ভোট বর্জন করেছে: আরিফ উল্লাহ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট বর্জনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি বলেন, ছাত্রদল নিশ্চিত পরাজয় জানার পর ভোট বর্জন করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষ চায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন এবং পুরো প্যানেল নিয়ে জয়লাভের প্রত্যাশা রয়েছে।
আরিফ উল্লাহ আরও জানান, ওএমআর মেশিন নিয়ে ছাত্রদল ভুয়া তথ্য ছড়িয়েছে, যার পেছনে মূলত বিএনপির সমর্থক সংস্থা রয়েছে।
তিনি নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করে বলেন, নির্বাচনে কিছু সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও কোনো কারচুপির ঘটনা ঘটেনি। তাই নির্বাচন বর্জনের প্রশ্নই আসে না।

মতামত দিন