রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইনে অপেক্ষা, সময়মতো ভোটগ্রহণ শেষ হওয়া আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হতে নাও পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে ভোট শুরু হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোট ভোটার সংখ্যা ৯৮০ জন। বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৫০০ ভোট নেওয়া হলেও বাইরে দীর্ঘ লাইনে শত শত ভোটার অপেক্ষা করছিলেন।

এতে ভোটারদের মধ্যে বিরক্তি ও হতাশার ছাপ দেখা দেয়।

হলটির রিটার্নিং অফিসার অধ্যাপক মীর ফেরদৌস হোসেন জানান, ‘বিকেল ৫টার আগে লাইনে থাকা  প্রত্যেক ভোটারকে ভোট দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত শেষ ভোটার ভোট না দিচ্ছে, ভোটগ্রহণ চলবে।

মতামত দিন