রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, প্রার্থীরা অংশ নিচ্ছেন।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

আদিব বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর তার আস্থা আছে এবং জয়ের ব্যাপারে আশাবাদী।

তবে শিবির সমর্থিত প্রার্থী অভিযোগ করেন, নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে এবং কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ছাত্রদলের প্রার্থী শেখ সাদী হাসান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, বলেন একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুবিধা দেওয়া হচ্ছে এবং জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানো হয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়া হলে ভোট দেন ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু এবং ফারহানা রহিমান রিথী। কামালউদ্দিন হলে ভোট প্রদান করেন ভিপি প্রার্থী রাইহান কবির।

আল বেরুনি হলে ভোট দেওয়ার কথা রয়েছে বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতুর।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে।

ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শেষ হলে পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে গণনা শুরু হবে।

মতামত দিন