বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষার অঙ্গীকার জানালেন: নুরুল ইসলাম।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জয়জয়কার চলছে।
সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ঢাবির এই আমানত রক্ষা করব।” তিনি পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।
ঘোষিত ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও শামীম হোসেন পেয়েছেন যথাক্রমে ৩ হাজার ৩৮৯ ও ৩ হাজার ৬৮১ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।

মতামত দিন