রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, বিজয়ীদের শিবির পরিচয় প্রকাশ পত্রিকায় বিতর্কিতভাবে এসেছে, কারণ নির্বাচনে সরাসরি কোনো প্যানেল ছাত্রশিবির নামে অংশ নেনি।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সালাহউদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানানো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। তবে নির্বাচনের কিছু ত্রুটি ছিল। মিডিয়ায় দেখা যাচ্ছে, ছাত্রশিবির প্যানেল জয়ী হয়েছে বলা হয়েছে, যা বাস্তবে ঘটেনি।”

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন ও  স্বতন্ত্র শিক্ষার্থীরাও নিজ নামে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর যারা জয়ী হয়েছেন, তাদের প্যানেল ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। সেই হিসেবে বিজয়ীদের তিনি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান।

মতামত দিন