বিজয় মিছিল না করার আহ্বান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে সবাইকে বিজয় মিছিল না করার আহ্বান জানান।
তিনি বলেন, “অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জয়ী হলো। আমরা সারাদেশে কোনো মিছিল করব না। শুধু মহান আল্লাহর নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। বিজয় আল্লাহর একান্ত দান।”
তিনি আরও যোগ করেছেন, “আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রা চলবে, প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”
মতামত দিন