ডাকসুতে শিবির ছাড়াও ৫ পদে জয়ী যারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থীরা। বাকি পাঁচ পদের সবগুলোতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থীদের ফলাফল:
-
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী – ৭,৬০৮ ভোট
-
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ – ৭,৭৮২ ভোট
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি – ১১,৭০৮ ভোট
-
সদস্য পদ: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া
ইসলামী ছাত্রশিবির প্যানেলের মূল বিজয়ীরা:
-
সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম
-
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দীন খান
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪। এর মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী ভোটার ছিলেন।

মতামত দিন