ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো সেই জসিম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে জয় পেয়েছেন খান জসিম। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
এ নির্বাচনে আরও কয়েকটি পদে নিশ্চিত বিজয় এসেছে। সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান।
মোট ২৮টি পদে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে ২৫ জন লড়েছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন।
নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। প্রায় ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
মতামত দিন