রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন আগে জানিয়েছিল, বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, এমনকি যদি তাদের ভোট দেওয়ার সময় পরে হয়ে যায়।

কিন্তু শেষ মুহূর্তে অধিকাংশ কেন্দ্রে লাইনে ভোটার দেখা যায়নি।

এই নির্বাচনে ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্রী রয়েছেন ১৮ হাজার ৯৫৯  জন এবং ছাত্র রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া হল সংসদে প্রতি হলে ১৩ থেকে ১৮টি করে পদ রয়েছে, যা মিলিয়ে মোট ২৩৪টি। এই পদগুলির জন্য এক  হাজার ৩৫ জন প্রার্থী লড়াই করেছেন।

মতামত দিন