রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি কোনো পদক্ষেপ জনগণের সমর্থনের বাইরে নেবে না: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো সিদ্ধান্তই জনগণের চাওয়ার বাইরে নেওয়া হবে না। তিনি জানান, গণতন্ত্রকে যাতে কোনোরূপ বাধাগ্রস্ত করা না হয়, সেই লক্ষ্যেই গণতন্ত্রের মান বজায় রাখতে হবে এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে মতামতের জন্য ডেকেছে। যদিও সব বিষয়ে সব দল একমত নয়, তবুও জনগণের ওপর আস্থা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি স্পষ্ট করেন, যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি, সেগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়া হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার গঠনের পর দেশ পরিচালনার মূলনীতি এবং নীতিমালা আমরা আগেই প্রকাশ করেছি। তিনি উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে, কিন্তু বাস্তবে তা সহজ নয়। পারস্পরিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পূর্বাভাস যথার্থ হতে যাচ্ছে। তারেক রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন স্থগিত থাকবে না।

মতামত দিন