রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভোট চাইতে গিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা।

নিজেস্ব প্রতিবেদক:

ডাকসু নির্বাচনের আগে ভোটার প্রভাবিত করার অভিযোগে খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদনবিহীনভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে সুজন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে নিশ্চিত হওয়ায় তাকে পদচ্যুত করা হলো।

ঘটনাটির সূত্রপাত হয় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, ইমতিয়াজ আলী সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ফোনে তার সঙ্গে কথা বলছেন। এসময় তিনি নিজেকে পরিচয় দিয়ে ডাকসুতে ছাত্রদলের প্রার্থীদের কথা উল্লেখ করেন এবং বিশেষভাবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের প্রতি সমর্থন চাইতে শোনা যায়।

এই ঘটনায় ছাত্রদলের ভেতরে যেমন সমালোচনা তৈরি হয়েছে, তেমনি বহিষ্কার প্রক্রিয়াকে সংগঠন শৃঙ্খলা রক্ষার নজির হিসেবে দেখছেন অনেকে।

মতামত দিন