তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন: ডা.জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি এই তথ্য জানিয়েছেন শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে।
ডা. জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।
তিনি আরও জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের চেষ্টা প্রতিরোধ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পিআর পদ্ধতি বেআইনি; সংবিধান ইচ্ছে করলেই তা উপেক্ষা করা যায় না। তিনি জনগণের আকাঙ্ক্ষা বোঝার ওপর গুরুত্বারোপ করেছেন।

মতামত দিন