রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন বিলম্বে অস্বাভাবিক প্রক্রিয়া চলছে: মির্জা আব্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতে দেশের প্রশাসনকে অস্বাভাবিক উপায়ে পরিচালিত করা হচ্ছে। তার দাবি, সাম্প্রতিক হামলা ও সহিংস ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর মতো আরও হামলার ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি সমালোচনা করেন, গুরুতর আহত নুরুল হক নুরকে এখনও বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়নি।

মির্জা আব্বাস বলেন, নুরের ওপর হামলা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি

মতামত দিন