রাজনীতি
ছবি: সংগৃহীত

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া ইসলামবিরোধী: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

ধর্মের নামে বিভাজন সৃষ্টির নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে ফেলা কোনোভাবেই রাসূলের শিক্ষা হতে পারে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে  তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে অরাজক পরিবেশ বিরাজ করছে এবং এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে। তিনি দাবি করেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা যেমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিলেন, বর্তমানেও তেমন কোনো ষড়যন্ত্র চলছে কি না তা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, ভেতর থেকেই ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে। পাকিস্তান আমলেও এমনভাবে মাজারে হামলা চালানো বা লাশ পুড়িয়ে দেওয়ার নজির নেই।

দেশে হঠাৎ করে এই ধরনের নৈরাজ্য বেড়ে যাওয়ার কারণ কী— সেই প্রশ্নও তুলেছেন বিএনপির এই শীর্ষ নেতা।

মতামত দিন