নির্বাচনে না যাওয়া হাসিনার স্বৈরাচারকে সমর্থন করা: আমীর খসরু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, কিছু মানুষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলছেন, তারা প্রকৃতপক্ষে হাসিনার মনোভাব অনুসরণ করছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু। তিনি আরও বলেন, একেক দলের একেক দাবির ভিত্তিতে গণভোট আয়োজন করলে এ দেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে কোনো বিভেদ থাকার কথা নয়,উল্লেখ করেন বিএনপির এই নেতা।
অতএব, যে সব সংস্কারে ঐকমত্য পাওয়া যাবে না,জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে সেগুলো বাস্তবায়নের পক্ষে মত প্রকাশ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মতামত দিন