একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে,আরেকদল আবার ‘চব্বিশ’ দিয়ে আখের গোছাতে চায়:আমীর খসরু।
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল আবার ‘চব্বিশ’ দিয়ে আখের গোছাতে চায়।” তার দাবি, চলমান আন্দোলনের কৃতিত্ব কেবল জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু আরও বলেন, যেসব দেশে বিপ্লবের পর দ্রুত নির্বাচন হয়নি বরং বিভিন্ন দাবি-দাওয়ায় সময় নষ্ট হয়েছে, সেখানে গৃহযুদ্ধ দেখা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক লড়াই শুরু হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। পরিবর্তনের এই ধারা ধারণ করতে না পারলে কোনো দল বা ব্যক্তির ভবিষ্যতও ভালো হবে না।
মতামত দিন