প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে অংশ নেন। এতে সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠন উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত দলগুলো হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্ট। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশও আলোচনায় অংশ নেয়।
এই বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।
এর আগে, গত রোববার তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠকে নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলেন।

মতামত দিন