রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করছেন দেলোয়ার জালালী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে চিঠি পাঠিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

চিঠিতে দেলোয়ার জালালী উল্লেখ করেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি জাতীয় পার্টি চেয়ারম্যানের  প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করছেন।

তিনি বলেন, তিনি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দলের সঙ্গে যুক্ত হন। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে জিএম কাদেরের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেলোয়ার জালালী আরও বলেন, সম্প্রতি জাতীয় পার্টি প্রেস উইংয়ের উত্থাপিত ব্যর্থতা ও দুর্বলতার দায় এড়ানো সম্ভব নয়। তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে তিনি জিএম কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মতামত দিন