জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক, নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সোমবার (১ সেপ্টেম্বর) জরুরি বৈঠক করেছে। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
দলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
এতে আরও বলা হয়েছে, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে রোববার (৩১ আগস্ট) দেশের প্রধান তিনটি দল—বিএনপি, জামায়াত ও এনসিপি—এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সতর্কবার্তা দিয়েছেন যে, নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক হতে পারে।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
মতামত দিন