রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সারজিস আলমের শুভেচ্ছা বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সবাই মিলেমিশে ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা প্রকাশ করেন সারজিস আলম। তিনি লিখেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। এ সময় সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে অগ্রগতি অর্জনের বার্তাও দেন তিনি।

মতামত দিন