রাজনীতি
ছবি: সংগৃহীত

আইসিইউ থেকে কেবিনে নুরুল হক নুর, শারীরিক অবস্থার উন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুস্থতার অগ্রগতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান  সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।

গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

মতামত দিন