রাজনীতি
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা ও পুলিশ কাজে বাধা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে রোববার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনায় পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ফখরুলসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। একই বছরের পরবর্তী সময়ে ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়।

পরে ফখরুলের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিলের আবেদন জানানো হলে উচ্চ আদালত সেটি মঞ্জুর করে। এর ভিত্তিতেই তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন ম্যাজিস্ট্রেট আদালত।

মতামত দিন