রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে এনসিপির বৈঠক।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে যমুনায় প্রবেশ করা এনসিপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিকে, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। বিকেল ৩টায় হওয়ার কথা থাকা বৈঠকটি এখন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৪টায় জামায়াতের, সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপির এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হবে। সব বৈঠকই যমুনায় অনুষ্ঠিত হবে।

বিএনপির বৈঠকের সময় পরিবর্তনের কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় অংশগ্রহণের কারণে অনুরোধ জানান।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোববার প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মূলত বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলাপ-আলোচনা হবে।

মতামত দিন