রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে জামায়াতের বৈঠক।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন  যমুনায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে  অংশগ্রহণ করছেন।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা  সাড়ে ৬টায় এনসিপির এবং সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। উভয় বৈঠকই  যমুনায় অনুষ্ঠিত হবে।

মতামত দিন