রাজনীতি
ছবি: সংগৃহীত

নুরুল হক নুর সুস্থ হলে হামলার ঘটনায় মামলা করবেন: রাশেদ খান।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দলটির সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন।

তিনি বলেন, ‘‘কয়েকজন সেনাসদস্য মব করে নুরসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।’’

রাশেদ খান আরও দাবি করেন,নুরের চিকিৎসা উন্নত করার জন্য তাঁকে সিঙ্গাপুর অথবা যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘নুর সুস্থ হলে নিজে বাদী হয়ে মামলা করবেন। তবে হামলায় জড়িত সেনাসদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও অনিশ্চিত।’’

এর আগে, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে। তিনি বলেন, ‘‘সিটিস্ক্যান রিপোর্ট ইতিবাচক। কিছুটা ট্রমা আছে। ৬ সদস্যের বোর্ড সব ধরনের চিকিৎসা দিচ্ছে।’’

মতামত দিন