রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপি দলের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে প্রেস ব্রিফিংয়ে  প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বৈঠকে কয়েকজন উপদেষ্টা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর  রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

মতামত দিন