কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরানো ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি মিছিলের কারণে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাঙচুরের পাশাপাশি অফিসের চেয়ার এবং টেবিলও বাইরে বের করে আগুন ধরানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ এবং জলকামান ব্যবহার করে।
ঘটনাস্থলে এখনও প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এর আগে, বিকেলে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবারের মশাল মিছিলের সময় কিছু ব্যক্তি অফিসে আগুন ধরানোর চেষ্টা করেছিলেন। সে সময় সেনা ও পুলিশ নেতাকর্মীদের নিরাপদে বের করতে সহায়তা করে।

মতামত দিন