রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে ২০ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের ২০টি থানার জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। খবরটি জানানো হয়েছে শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই কমিটিগুলোকে অনুমোদন করেছেন।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে রয়েছে: মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, শাহবাগ, রমনা, সুত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী, বংশাল, হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, কামরাঙ্গীরচর, কদমতলী এবং শ্যামপুর থানা।

মতামত দিন