রাজনীতি
ছবি: সংগৃহীত

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জিএম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্স।

সংগঠনটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও দাবি জানান, হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হোক, দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক।

অন্যদিকে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার নিশ্চিত করেছে, যে এই ঘটনায় জড়িত যে কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (৩০ আগস্ট) জানিয়েছে, হামলার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নুরের ওপর হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই ক্ষতিকর নয়,  বরং এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার ওপরও আঘাত।

এছাড়া, আহত নুর ও তার দলের অন্য সদস্যদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

মতামত দিন