রাজনীতি
ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে হামলা চালিয়েছে জাতীয় পার্টি।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জাতীয় পার্টি ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে তাদের ওপর হামলা চালিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে  এই সংঘর্ষ ঘটে।

নেতাকর্মীরা দাবি করেছেন, অনতিবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি আনা উচিত। যদি বিচার না করা হয়, ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ নিজেদের বিচার কার্যক্রম চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেছেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

মতামত দিন