রাজনীতি
ছবি: সংগৃহীত

এ লড়াই কেবল আপনার নয়, এ লড়াই আমাদের সবার,ওসমান হাদীর পোস্টে সারজিসের মন্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেন, জান দিতে রাজি আছি, কিন্তু জুলাই দিবো না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে  তিনি লিখেন, মঞ্চ ৭১-কে ধন্যবাদ জানাই। তারা পাঁচ দফার প্রথম ধাপে আমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে  গ্রেপ্তারের দাবি তুলেছে। সেখান থেকেই ইনকিলাব মঞ্চ এখন লড়াইয়ের দ্বিতীয় পর্বে প্রবেশ করল।

ওসমান হাদী তার পোস্টে আরও লেখেন, দিল্লির সেবাদাস আর গণহত্যাকারীদের শত্রু হতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার জান ও জবান আল্লাহর কাছে অনেক আগে থেকেই সমর্পণ করেছি।

তিনি জাতির উদ্দেশে লিখেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যান, তবে আমার ইনকিলাবের ভাই-বোনদের একা ফেলে দেবেন না। ওরা বুক দিয়ে আগলে রাখে এই লড়াইকে। নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে ওরা মুক্তির সংগ্রামকে।

এরপর শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে হাদীর ওই পোস্টে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার বক্তব্য ছিল, “এ লড়াই কেবল আপনার নয়, এ লড়াই আমাদের সবার।”


মতামত দিন