রাজনীতি
ছবি: সংগৃহীত

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরুল হক নূরের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপও হয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে মোতায়েন করা হয়। তবে কোনো হতাহতের খবর তখনই নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে, বিস্তারিত পরে জানানো হবে।

জাপার নেতাকর্মীরা দাবি করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে গণঅধিকার পরিষদের অভিযোগ, তাদের মিছিলে বাধা দিতে এবং উসকানি দিতেই জাপার পক্ষ থেকে প্রথমে ইট-পাটকেল ছোড়া হয়।

এই ঘটনার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জি.এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

মতামত দিন