বরগুনার আমতলীতে আনুষ্ঠানিকভাবে ৪ নেতা যোগদান করলেন বিএনপি ছাত্রদলে।
বুধবার (২৭ আগস্ট) বরগুনার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে চারজন ছাত্র নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে তারা ছাত্রদলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।
নতুন যোগদানের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খান এবং উপজেলা ও কলেজ শাখার অন্যান্য নেতারা।
ছাত্রদলে যোগদানকারী প্রতিনিধিরা হলেন: মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা এবং আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তাদের প্রেরণা দিয়েছে এবং এজন্য তারা ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
মো. ইমরান খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শভিত্তিক, সুশৃঙ্খল ও নীতিনিষ্ঠ সংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”

মতামত দিন