রাজনীতি
ছবি: সংগৃহীত

স্পেনে বিএনপি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

নিজেস্ব প্রতিবেদক:

স্পেন শাখার উদ্যোগে বিএনপি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাদ্রিদের গ্রামবাংলা রেস্টুরেন্টের হলরুমে, আহ্বায়ক শিপার আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদ আলীর পরিচালনায়।

সভায় বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। এছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি মোজাম্মল হক মনু, মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহসভাপতি হেমায়েত খান, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, বর্তমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসীম।

অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি নেতা আব্দুল মোতালিব বাবুল, জাকিরুল ইসলাম জাকি, হেলাল উদ্দিন সোলেমান, হুমায়ুন কবির রিগ্যান, সাইয়েদ মিয়া, ইউনুস আলি, হারুনুর রশিদ, যুবদল নেতা আব্দুল মজিদ সুজন ও শাহ আলম।

সভা কোরআন তেলাওয়াত ও জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। সদস্য সচিব আসাদ আলী বলেন, বিএনপি জনগণের ভালোবাসায় বারবার ক্ষমতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়া দল বিএনপি উদার, আধুনিকমনস্ক ও গণতান্ত্রিক। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে দলের গণজোয়ার থামানো যাবে না এবং ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন তারেক রহমান।

মতামত দিন