ডাকসু নির্বাচনে ২৮ পদে ৪৭১ প্রার্থী চূড়ান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১০ জন আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৪৭১ জন প্রার্থী।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তালিকা প্রকাশ করা হয়।
পদভিত্তিক প্রার্থীর সংখ্যা
-
সহসভাপতি (ভিপি): ৪৫
-
সাধারণ সম্পাদক (জিএস): ১৯
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭
-
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১
-
আন্তর্জাতিক সম্পাদক: ১৪
-
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯
-
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯
-
ক্রীড়া সম্পাদক: ১৩
-
ছাত্র পরিবহন সম্পাদক: ১২
-
সমাজসেবা সম্পাদক: ১৭
-
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫
-
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: ১১
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫
এ ছাড়া সদস্য পদে মোট ২১৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

মতামত দিন